কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:৫৭ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে?

ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে?

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রচার করে ভারতের প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম। যাতে বলা হয়, রণতরী ও টহল বিমানের সাহায্যে অভিযান চালিয়ে এই জাহাজ উদ্ধার করা হয়। এসব সংবাদমাধ্যমের তালিকায় আছে- ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্দো এশিয়া নিউজ সার্ভিসসহ দেশটির আরও কিছু সংবাদমাধ্যম।

‘ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী’ এই শিরোনামে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করলেও প্রতিবেদনের ভেতর ছিল না এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

তবে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর রুয়েন নামে মাল্টিজ পতাকাবাহী একটি কার্গো জাহাজ জিম্মি করেছিলো জলদস্যুরা। এতদিন পর সেই জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এসময় জলদস্যুদের আত্মসমপর্ণ এবং বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তারা।

ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, বাংলাদেশি জাহাজ জিম্মি করতে রুয়েন নামে মাল্টিজ পতাকাবাহী ওই জাহাজ ব্যবহার করা হয়।

এছাড়া ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, এমভি আবদুল্লাহ যখন ছিনতাই করা হয়, তখন রুয়েন মাত্র ২৯৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং পূর্বদিকেই যাচ্ছিল। তাদের ধারণা, মাল্টিজ জাহাজ রুয়েনকে জলদস্যুরা ছিনতাইয়ের কাজে মাদার ভ্যাসেল হিসেবে ব্যবহার করছে।

এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে সোমালিয়ান উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। সেখানে জাহাজটি নোঙর করে রেখেছে দস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো বা আইএমবির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংস্থাটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাহাজটি স্থলভাগ থেকে সাত নটিক্যাল মাইল দূরে উপকূলে এনে নোঙর করা হয়েছে। দস্যুরা এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করেনি। সমুদ্রগামী জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ‘শিপফিক্স’-এর ওয়েবসাইটেও দেখা যায়, সোমালিয়ার উপকূলের কাছে অবস্থান করছে জাহাজটি।

জিম্মি নাবিকদের সঙ্গে জলদস্যুরা দুর্ব্যবহার করেনি বলে জানা গেছে। তাদের সাহ্‌রি ও ইফতারের সময় খাবার দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এসব তথ্য জানিয়েছেন নাবিক আসিফুর রহমান। তিনি জানিয়েছেন, জলদস্যুরা এখন পর্যন্ত খারাপ আচরণ করেনি। তারা অক্ষত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X