কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকৃত জাহাজ থেকে জলদস্যুদের ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি

জাহাজে জলদস্যুদের অভিযান। ছবি : এক্স
জাহাজে জলদস্যুদের অভিযান। ছবি : এক্স

সোমালিয়া উপকূলে ছিনতাইকৃত একটি জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি ছুড়েছে জলদস্যুরা। জাহাজটি উদ্ধারে হেলিকপ্টারটি এগিয়ে গেলে এটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। শনিবার (১৬ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় নৌবাহিনী তাদের হেলিকপ্টারে গোলাগুলি একটি ভিডিও প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার একটি হেলিকপ্টার ছিনতাই হওয়া জাহাজের কাছে পৌঁছালে দস্যুরা এটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ছোড়া ওই জাহাজটির নাম এক্স-এমভি রুয়েন। গত ১৪ ডিসেম্বর জাহাজটি ছিনতাই করা হয়। এটিকে আবার ছিনতাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে আটকাতে অভিযান চালিয়েছিল। একটি রণতরী দিয়ে জাহাজটিকে আটকাতে সক্ষমও হয়েছিল নৌবাহিনী। এরপর তাদের একটি হেলিকপ্টার জাহাজটির কাছে গেলে জলদস্যুরা জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমনকি ঘটনার আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানিয়েছে, রুয়েন নামের জাহাজটিকে আটকানোর মাধ্যমে জলদস্যুদের অপর একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে। গেল বছরের ১৪ ডিসেম্বর এটিকে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। এটিকে তারা সমুদ্রে ছিনতাইয়ের জন্য নিয়ে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X