কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজারো ঘরবাড়ি পুড়ে ছাই  

অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। ছবি : সংগৃহীত
অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। এতে নিজেদের আশ্রয় হারিয়েছেন হাজারো মানুষ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সান্দাকান জেলার একটি উপকূলীয় এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে মূলত দরিদ্র জনগোষ্ঠী ও আদিবাসীরা বসবাস করত।

সান্দাকানের পুলিশ প্রধান জর্জ আব্দ রাকমান জানান, অত্যন্ত হৃদয়বিদারক এ ঘটনায় প্রায় নয় হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাবাহর দমকল বিভাগ জানায়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশন থেকে ৩৭ জন কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ১০ একর এলাকাজুড়ে থাকা এক হাজার ভাসমান ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

সরু পথ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পাশাপাশি ভাটার কারণে পানি কম থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে দেশটির সরকার সাবাহ রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই অগ্রাধিকার।’

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X