কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে সরকার।

বুধবার (১৫ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিককে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কারণ, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’ খবর আনাদোলু এজেন্সির।

জোহর রাজ্যের এলাকায় ইসরায়েলি নাগরিক সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, সরকারি সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

জোহরভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘নেটওয়ার্ক স্কুল’ ঘিরে ওঠা অভিযোগের পর জোহর রাজ্য সরকার কেন্দ্রীয় পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত শুরু করে।

উল্লেখ্য, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি নেই।

অন্যদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই বৈধ অভিবাসন-সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X