কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা। ছবি: সংগৃহীত

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। দেশটি হয়ে ভ্রমণকারী ইসরায়েলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক বিপাকে পড়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজনকে দেশটিতে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। এ দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

বুধবারের এক ঘটনায় ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরায়েলি যুবক-যুবতীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছ থেকে জানতে চেয়েছিলেন কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কি না। এ সময় এটি থেকে তারা ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরেক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত এসব আটকের ঘটনা চললেও, অনেক সময় তা আরও দীর্ঘায়িত হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশে অস্বীকৃতি জানায় তখন এসব ব্যাপারে জটিলতা তৈরি হয়।

ওয়াইনেট জানিয়েছে, সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জীবনের ঝুঁকি থাকলে ‘সব ঠিক হয়ে যাবে’ এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X