কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করলেন খামেনি

আয়াতুল্লাহ খামেনির হাত থেকে অনুমোদনপত্র গ্রহণ করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : পার্সটুডে
আয়াতুল্লাহ খামেনির হাত থেকে অনুমোদনপত্র গ্রহণ করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : পার্সটুডে

ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আজ (রোববার) সকালে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইরানের সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে পেতে হয় সর্বোচ্চ নেতার অনুমোদন।

আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের মাধ্যমে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। এ ব্যাপারে একটি ডিক্রিও জারি করা হয়েছে। খবর পার্সটুডের।

ইরানের সর্বোচ্চ নেতা তার ডিক্রিতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আবারও ইসলামি ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং জাতির নির্বাচিত ব্যক্তি এখন মহান দায়িত্ব নিতে প্রস্তুত।

ডিক্রিতে আরও বলা হয়েছে, শহীদ রায়িসির অসমাপ্ত মেয়াদের পর অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন ইরানের রাজনৈতিক অঙ্গনে যুক্তি, বুদ্ধি ও সংযমের উপস্থিতির প্রমাণ বহন করছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই ধরনের পরিস্থিতিতে নানা অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়। এ অবস্থায় ইরানের এমন রাজনৈতিক পরিবেশ ইরানিদের অসাধারণত্বকেই তুলে ধরে।

নতুন প্রেসিডেন্ট নিয়োগের ডিক্রিতে সর্বোচ্চ নেতা বলেন, আমাদের মহান জাতির ইচ্ছার ভিত্তিতে আমি জ্ঞানী, সৎ, জনগণমুখী ও বিদ্বান ড. মাসুদ পেজেশকিয়ানের জন্য জনগণের রায়কে সমর্থন করছি এবং তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করছি।

ইরানের সর্বোচ্চ নেতা নয়া প্রেসিডেন্টের সাফল্য কামনা করে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন ডিক্রিতে। তিনি বলেছেন, ড. পেজেশকিয়ানের সাফল্যের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা করে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই, তিনি যতদিন ইসলাম ও বিপ্লবের সরল পথ অনুসরণের অবিচল নীতিতে অটল থাকবেন ততদিন জাতির রায় এবং আমার অনুমোদন অব্যাহত থাকবে।

আগামী মঙ্গলবার ইরানের পার্লামেন্ট মজলিসে শুরায়ে ইসলামিতে শপথগ্রহণ করবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ওই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান বিপুল ভোটে বিজয় লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১০

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১১

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১২

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৩

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৪

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৫

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৬

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১৭

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৮

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

২০
X