মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আয়াতুল্লাহ আলী খামেনি ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। ছবি : সংগৃহীত

আঙ্কারার সুরেই কথা বলছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। সিরিয়া নিয়ে মাথা না ঘামাতে শাসালেন ইরানকে।

ইরানকে সিরিয়া থেকে আউট করতে ছক কষেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর তা বাস্তবে রূপ দেয় হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নিয়েছে গ্রুপটি। খবর আনাদোলু এজেন্সির।

১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর বাশার আসাদ ক্ষমতা ছেড়ে সিরিয়া থেকে পলায়ন করেন। বাশার আসাদকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার ঢেলেছে ইরান। এমনকি ইরান নিজেদের বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল সিরিয়ায়। তবে শেষ রক্ষা হয়নি। বাশার আসাদের পতনে এই অঞ্চলে ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়।

এবার ইরানকে জোরালো ভাষায় সতর্ক করলেন আল-শিবানি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি বলেন, সিরিয়ায় যেন বিশৃঙ্খলা না ছড়ায় ইরান। সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতিও ইরানকে সম্মান জানাতে বলেছেন আল-শিবানি। এক্সে দেওয়া এক পোস্টে আল-শিবানি এসব কথা বলেন।

এর আগে রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সিরিয়ার তরুণদের দেশটিতে অনিশ্চয়তার বিরুদ্ধে দৃঢ় হতে বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X