কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়া ও লেবাননে সীমান্তবর্তী ইরানি রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। একটি ভিডিও ফুটেজে দেখ যায়, সিরিয়ার ভেতর লেবাননের সীমান্তঘেঁষা ওই হাসপাতালের আর কিছু অবশিষ্ট নেই।

অস্থায়ী ওই হাসপাতালের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। কবে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেসাম আফশার বলেন, লেবাননের যুদ্ধকবলিত ও বাস্তুচ্যুতদের ৫৬ বেডের এই হাসপাতালের মাধ্যমে সেবা দেওয়া হতো। কিন্তু ইসরায়েলের ছোড়া ১১টি মিসাইলের আঘাতে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ওষুধের গুদাম ও বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে।

এ ঘটনায় মুখ খোলেনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যদিও সিরিয়া-লেবাননের সীমান্তে একাধিক হামলার বিষয়ে এর আগে বিবৃতি দিয়েছে তারা। আইডিএফ জানিয়েছিল, প্রতিরোধ যোদ্ধাদের একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

২৩ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলীয় লেবাননে অপারেশন নর্দার্ন অ্যারো শুরু করে ইসরায়েল। পরে স্বল্প পরিসরে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের ঘোষণা দেয় তেলআবিব। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: তেহরান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X