কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ২০ ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অপারেশন চালিয়ে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। সপ্তাহব্যাপী অভিযানে ইরানের সরবরাহ করা ২০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা।

শনিবার (১৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ অঞ্চলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইরানের সরবরাহ করা ২০টি ভূমি থেকে উৎক্ষেপণ করা ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করেছে।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হুতি এবং ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীকে সরবরাহ করা এসব অস্ত্র যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ও অংশীবাহিনীর জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

এদিনে মিত্র দেশ ইসরায়েলকে সহায়তায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা থাড সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে অত্যাধুনিক এ ব্যবস্থা নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আবারও কোনো ভুল করার বিষয়ে সতর্ক থাকুন। যদি কোনো ভুল করেন এবং আমাদের যে কোনোভাবে বা যে কোনো অঞ্চলে আঘাত করেন তাহলে আমরাও তার যথাযথভাবে জবাব দেব।

তিনি বলেন, ইসরায়েলকে থাড নিরাপত্তা দিতে পারবে না। থাডের ওপর নির্ভর করবেন না। আপনারা অন্যকে হত্যা করে নিজেরা নিরাপদ থাকতে পারবেন না। আমরা আপনাদের দুর্বলতা জানি।

আইআরজিসির এ কমান্ডার বলেন, আমাদের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে আমরা আপনাদের যন্ত্রণাদায়ক আঘাত দিব। ইসরায়েলকে আঘাত করতে আমরা পিছপা হই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X