কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ

র‍ামন বিমানবন্দর। ছবি : সংগৃহীত
র‍ামন বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে আঘাত হেনেছে। যার ফলে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী শহর আইলাতের কাছে রামন বিমানবন্দরের আঘাত হানে।

এটি জানিয়েছে যে বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলের দিকে হাজার হাজার কিলোমিটার উত্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে, যা ফিলিস্তিনিদের সাথে সংহতি জানাতে করা হচ্ছে বলে দাবি করে গোষ্ঠীটি।

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অনেক সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহ পর রোববার এই হামলাটি হলো।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোনের আঘাতে দুজন সামান্য আহত হয়েছেন। এর আগে মে মাসে, ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে একটি হুতি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে চারজন সামান্য আহত হন। অনেক বিমান সংস্থা কয়েক মাসের জন্য ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে।

সূত্র : রয়টার্স

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X