কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

তারেক রহমান (বামে), শহীদুল আলম (ডানে)। ছবি : সংগৃহীত
তারেক রহমান (বামে), শহীদুল আলম (ডানে)। ছবি : সংগৃহীত

গাজা অভিমুখী আন্তর্জাতিক ফ্লোটিলায় যোগ দেওয়ার মাধ্যমে মানবিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন, এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।’ তিনি আরও উল্লেখ করেন, বিএনপি শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।

উল্লেখ্য, গাজার তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন শহিদুল আলম। এই ফ্লোটিলা বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ, যা ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় সরাসরি ত্রাণ পৌঁছাতে কাজ করছে।

শুক্রবার জাহাজ ‘কনশান্স’ থেকে ফেসবুক ভিডিও বার্তায় শহিদুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই মানব না।’

এই কনশান্স জাহাজটি এফএফসি ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর যৌথ উদ্যোগের অংশ। এতে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মীরা অংশ নিচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X