কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনিই যুদ্ধের উসকানি দিচ্ছেন।

সোমবার (১৩ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, যিনি যুদ্ধ উসকে দেন, তিনি শান্তির মানুষ হতে পারেন না। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন।

ট্রাম্পের দাবি করেছিলেন, ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে— এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোও এমন কোনো প্রমাণ দেয়নি।

ইরানি মন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উসকে দিচ্ছেন। সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে।

আরাঘচি বলেন, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না।

তিনি স্পষ্ট করে জানান, ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী; কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নেবে না।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১০

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১১

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৪

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৫

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৬

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৭

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০
X