কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়বে সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, ‘আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।’

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি।

এদিকে আজ স্থানীয় সময় দুপুর ২টায় হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কী ঘটবে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X