বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে ছেড়ে যাওয়া অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া-থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। এ নৌকায় ৯০ জন ছিলেন। যার মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গারা আছেন।

সংবাদমাধ্যম মালয়মেইল মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাতে রোববার (৯ নভেম্বর) জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সমুদ্রে পাওয়া গেছে।

দেশটির কেদাহর পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ বলেছেন, এই অভিবাসন প্রত্যাশীরা প্রায় ৩০০ জনের একটি দলে ছিলেন। প্রথমে তাদের বড় জাহাজে তোলা হয়। এরপর মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় তোলে। প্রত্যেক নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন।

হারিয়ান মেট্রো নামে এক সংবাদমাধ্যমকে গতকাল রাতে এ পুলিশ কর্মকর্তা জানান, একটি নৌকা ডুবে গেছে। আর দুটি নৌকা এখন কোথায় আছে সেটি নিশ্চিত নয়।

যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার তথ্য নিশ্চিত করেছেন আদজিল। তিনি বলেন, ‘প্রথমে উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের। পরবর্তীতে আরও তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা; অপরজন বাংলাদেশি। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।’

এই অভিবাসনপ্রত্যাশীরা প্রায় এক মাস আগে জাহাজে করে যাত্রা শুরু করেন। তাদের প্রত্যেকে এই যাত্রার জন্য সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বাকি দুটি জাহাজ শনাক্ত ও আরও যেসব মানুষ নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X