কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ৩ দিনের সরকারি ছুটি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি উপলক্ষে এ দিন দেশে সরকারি ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া সপ্তাহে প্রতি শনি ও রোববার দেশটিতে সাধারণ সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে তিন দিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার শুধু সরকারি কর্মকর্তারা ছুটি পাবেন, এমন নয়। আমিরাতের সরকারি-বেসরকারি খাতে একসঙ্গে ছুটি দেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তাদের মতো বেসরকারি কর্মকর্তারা ছুটি পাচ্ছেন।

এর আগে গত পবিত্র ঈদুল আজহায় ছয়দিন এবং ঈদুল ফিতরে চার দিন করে ছুটি পেয়েছিলেন আমিরাতের নাগরিকরা। দেশটিতে এখনো ২০২৪ সালের সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। তবে আগামী বছর ঈদুল আজহায় ছয়দিন এবং ঈদুল ফিতরে পাঁচদিন করে ছুটি পেতে পারেন বাসিন্দারা।

আমিরাতে ২৯ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হলেও এ বছর বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X