কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি গাড়িচালক

বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। ছবি :সংগৃহীত
বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। ছবি :সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে প্রায় তিন কোটি টাকা জিতেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ (৫৩)। বাংলাদেশি অর্থে এর পরিমাণ ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন মোহাম্মদ । বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলল তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিট কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিট কিনেছিলাম। আমরা বিশেষ অফারে দুটি কিনলে দুটি ফ্রিতে চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকিট পছন্দ করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট পছন্দ করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমিই বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।’

এই অর্থ দিয়ে কী করবেন- এমন প্রশ্ন করলে মোহাম্মদ জবাবে বলেন, ‘আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়তো একটি নতুন বাড়ি কিনব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X