মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়াকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে কোনো বাধা না দিতে ইসরায়েলকে সতর্ক থাকা উচিত।

সোমবার (১ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এটিকে ‘ঐতিহাসিক শান্তির সুযোগ’ বলে উল্লেখ করেন। সিরিয়া–ইসরায়েল আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। কারণ তেল আবিব দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে সরে আসতে অস্বীকার করছে।

ইসরায়েলের চ্যানেল–১২ জানিয়েছে, ওয়াশিংটন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সামরিক উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেছে, যাতে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার ইসরায়েলের শত্রুতে পরিণত না হয়।

এর আগে দামেস্কে ট্রাম্পের সিরিয়া–দূত টম ব্যারাক ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল–শারার বৈঠক হয় বলে সিরিয়া প্রেসিডেন্সি নিশ্চিত করেছে।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির বরাতে জানা গেছে, দুই দেশের আলোচনায় এখন ‘অচলাবস্থা’ তৈরি হয়েছে। গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারের পতনের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল গোলান মালভূমির ইউএন–নিয়ন্ত্রিত বাফার জোনসহ সিরীয় এলাকা দখল করে। শুরুতে এটিকে সাময়িক বলা হলেও পরে ইসরায়েল জানায়, তারা এই দখল ধরে রাখবে।

ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন (কান) জানায়, ইসরায়েল এখন যেকোনো প্রত্যাহারের আগে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চায়। অন্যদিকে আল–শারা জানিয়েছেন, চূড়ান্ত সমঝোতার শর্ত হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরের আগের সীমারেখায় ফিরতে হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X