কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:২৯ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মিছিলের সামনে সাজিদ হাসান বাবু। ছবি : কালবেলা
মিছিলের সামনে সাজিদ হাসান বাবু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বড় দায়িত্ব পেয়েছেন বিগত আন্দোলন-সংগ্রামে দফায় দফায় নির্যাতিত ও ত্যাগী ছাত্রনেতা সাজিদ হাসান বাবু। তাকে যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণ এবং ভয়াবহ পুলিশি নির্যাতনের শিকার হন সাজিদ হাসান বাবু। বিশেষ করে ২০২৩ সালের ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের সময় গাবতলীতে পুলিশ ও আওয়ামী ছাত্রলীগের দ্বারা ব্যাপক মারধরের শিকার হন বাবু।

সেসময় তার দুই পা বিশেষ করে ডান পা হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে দেওয়া হয়। এ ঘটনায় তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। ত্যাগ ও আনুগত্যের স্বীকৃতিস্বরূপ দলের হাইকমান্ড তাকে যুবদলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করেছে।

জানা যায়, সাজিদ হাসান বাবু দীর্ঘদিন ধরে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃত্বে থেকে রাজপথে সক্রিয় ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দলীয় কর্মসূচি সফল করতে গিয়ে তিনি বহুবার হামলা, মামলা ও হুলিয়ার মুখোমুখি হয়েছেন।

যুবদলের একাধিক নেতাকর্মী জানান, বিগত দিনগুলোতে রাজনৈতিক প্রতিহিংসামূলক অসংখ্য মামলার আসামি হয়েছেন তিনি। রাজপথে আন্দোলন করতে গিয়ে গুরুতর আহত এবং দীর্ঘ সময় কারাগারে বন্দি ছিলেন।

দলের প্রতি চরম সংকটেও তার অবিচল নিষ্ঠা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাকে একজন সাহসী ও জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার সাংগঠনিক দক্ষতা এবং দলের ভেতরে-বাইরে সুযোগাযোগ বজায় রাখার ক্ষমতার কারণেই তাকে "যোগাযোগ বিষয়ক সম্পাদক"-এর মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

যোগাযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর সাজিদ হাসান বাবু দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করেছে। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এবং রাজপথের যেকোনো লড়াই-সংগ্রামে আমি অতীতেও যেমন ছিলাম, আগামীতেও তেমন অগ্রভাগে থাকব।

সাধারণ কর্মীদের মতে, বাবুর মতো পরীক্ষিত ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার মাধ্যমে যুবদল আগামী দিনে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X