রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লির এক হোটেলে আগুন লেগে এক বাংলাদেশি মারা গেছেন। ছবি : সংগৃহীত
নয়াদিল্লির এক হোটেলে আগুন লেগে এক বাংলাদেশি মারা গেছেন। ছবি : সংগৃহীত

সম্প্রতি নয়াদিল্লির এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নাগরিক মো. নুরুল আমিন (৪৪)। এ ঘটনায় অন্তত ২২ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র বলছে, নিহত মো. নুরুল আমিনসহ দুটি বাংলাদেশি পরিবার ওই হোটেলে অবস্থান করছিলেন। তারা সবাই নয়াদিল্লির কাছাকাছি ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। আগুন লাগার সময় তারা হোটেলেই ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। হাইকমিশনের কর্মকর্তারা আহত বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে ভর্তি সব বাংলাদেশি রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে ২৪ ঘণ্টা অবস্থান করছেন যাতে কোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায়।

নয়া দিল্লির সূত্র জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও হাইকমিশন নিবিড় যোগাযোগ রাখছে যেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সব ধরনের সহযোগিতা নিশ্চিত হয়।

এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X