কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকাজুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর বিবিসির।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতেও হামলা চালানো হয়। সেখানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনিরা বলছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এটিই সবচেয়ে জোরালো হামলা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, আগের দিন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এসব হামলা চালানো হয়েছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করেছে দুপক্ষই।

ইসরায়েল জানায়, পূর্ব রাফায় ভূগর্ভস্থ অবকাঠামো থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বের হতে দেখা যাওয়ার পর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসব হামলায় অস্ত্রের গুদাম, উৎপাদন কেন্দ্র ও হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এসব হামলা প্রমাণ করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নয়।

এদিকে গাজা নগরীর শিফা হাসপাতাল জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X