কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। সামরিক পদক্ষেপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পরই তেহরান এই সিদ্ধান্তের পথে এগিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইরানি গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার নির্দিষ্ট তারিখ স্পষ্ট করা হয়নি।

এরআগে সোমবার ইরান জানায়, আলোচনার একটি পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই এটি শেষ করা যাবে। আঞ্চলিক কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদানপ্রদানে ভূমিকা রাখছে।

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন।

তবে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X