কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। খবর প্রেস টিভির।

পেজেশকিয়ান বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা।

এর কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে।

জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, তারা শুধু বিলম্ব করছে। বিলম্ব, বিলম্ব, বিলম্ব।

উল্লেখ্য, ইসলামাবাদে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এর জন্য ওয়াশিংটনের অযৌক্তিক ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেছে তেহরান।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর যে অবরোধ আরোপ করেছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

তেহরান আরও জানিয়েছে, অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা শতাধিক দফা হামলা চালানোর পাশাপাশি ইরান হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১০

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১১

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১২

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৩

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৪

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৫

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

১৬

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১৭

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১৮

আজকের স্বর্ণের বাজারদর

১৯

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

২০
X