কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘যুদ্ধবিরতির’ পর গাজায় একদিনে সর্বোচ্চ নিহত

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত উপত্যকা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানিয়েছে, অক্টোবর মাসে শুরু হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতি’র পর এটি সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরাকে দেওয়া তথ্যে চিকিৎসা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার তুফ্ফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতেও হামলা হয়েছে। এতে আরও চারজন নিহত হয়েছেন। এছাড়া আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় স্থাপিত একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা শহরে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একাধিক আবাসিক ভবন সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ থাকা সত্ত্বেও এসব হামলা গাজার ফিলিস্তিনিদের জন্য কোনো স্বস্তি বয়ে আনেনি। গত কয়েক ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। আকাশে ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা আরও হামলার আশঙ্কা তৈরি করছে ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় তাদের একটি রিজার্ভ ইউনিটের কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সাঁজোয়া ইউনিট ও বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, ঘটনাটি তথাকথিত ‘ইয়েলো লাইনের’ কাছে নিয়মিত সামরিক কার্যক্রম চলাকালে ঘটে।

আবু আজ্জুম জানান, পূর্ব গাজায় ‘ইয়েলো লাইনের’ অবস্থান পরিবর্তন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রায় চার মাসে ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ৫৪ ফিলিস্তিনির মরদেহ ও ৬৬টি বাক্সে করে মানবদেহের অবশিষ্টাংশ ও অঙ্গপ্রত্যঙ্গ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এসব মরদেহ ও অবশেষ চিকিৎসা পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭১ হাজার ৮০৩ জনে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের একটি তদন্ত ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। বিষয়টি বর্তমানে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X