কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তেহরান-ওয়াশিংটনের এ আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও সতর্ক করেছেন, সংঘাত হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

জেনেভায় পৌঁছে আব্বাস আরাগচি গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক্স পোস্টে বলেন, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছাতে বাস্তবসম্মত ধারণা নিয়েই আমি জেনেভায় এসেছি।

এ মাসের শুরু দিকে পারমাণবিক বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীরা সম্ভাব্য যেকোনো যুদ্ধ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি এ অঞ্চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

আব্বাস আরাগচি গতকাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক বিশেষজ্ঞদের দল এক নিগূঢ় কারিগরি আলোচনার প্রত্যাশা করছে।

জাতিসংঘের তদারকি সংস্থা আইএইএ ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোয় প্রবেশাধিকার চায়। গত জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় এসব স্থাপনা মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল।

তেহরান জানিয়েছে, স্থাপনাগুলোয় তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকতে পারে। কাজেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পরীক্ষা করে দেখার মতো নজিরবিহীন কাজটি করতে হলে সুনির্দিষ্ট আনুষ্ঠানিক প্রোটোকল মেনে চলা দরকার।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X