কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজান ঘিরে নতুন আশঙ্কা ইয়েমেনের বাসিন্দাদের

ইয়েমেনের একটি মসজিদে সমাবেতভাবে কোরআন তেলাওয়াত। ছবি : সংগৃহীত
ইয়েমেনের একটি মসজিদে সমাবেতভাবে কোরআন তেলাওয়াত। ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানাতে রমজান ঘিরে আবারও আতঙ্ক ফিরে এসেছে। গত বছরের রমজানে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন সামরিক অভিযান ‘অপারেশন রাফ রাইডারের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী আহমেদ আবদু গত বছরের ১৯ মার্চ রাতে সানার আল জিরাফ এলাকায় একটি নির্মাণাধীন হলের পাশে মোটরসাইকেল রেখে খাবারের পার্সেল দিতে যান। মাত্র এক মিনিট পরই সেখানে বিমান হামলা হয়। বিস্ফোরণে আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আহমেদ অক্ষত থাকলেও তার মোটরসাইকেল পুড়ে যায়, আহত হন অন্তত নয়জন বেসামরিক নাগরিক। গত বছরের ওই দুই মাসের অভিযানে অন্তত ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাদের অনেকেই রমজান মাসে প্রাণ হারান।

চলতি রমজানের প্রায় ১০ দিন আগে সানাসহ উত্তর-পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথিরা রাজধানীতে পরবর্তী দফার জন্য প্রস্তুত স্লোগান দিয়ে একটি বড় সমাবেশ করেছে। সমাবেশে তারা ইরান ও লেবাননের হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

হুথি নেতা আবদেল মালিক আল হুতি এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে চায় এবং ইরানকে সেই পথে প্রধান বাধা হিসেবে দেখে।

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক আগ্রাসন পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

নির্মাণশ্রমিক ফয়সাল আবদুল করিম (৩৫) বলেন, গত রমজানের এক রাতে তিনি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ যুদ্ধবিমানের শব্দ শোনেন। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে তার বাড়ির জানালার কাচ ভেঙে শরীরে আঘাত লাগে। পরে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি তার প্রতিবেশীর রান্নাঘরে পড়ে।

তিনি বলেন, আমরা গত রমজানে খাবার ও পানীয় থেকে রোজা রেখেছিলাম, কিন্তু ভয় আর শোক থেকে রোজা রাখতে পারিনি। ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের পুরো খরচ নিজেদেরই বহন করতে হয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী আম্মার আহমেদ মনে করেন, ইরানের প্রতি সংহতি দেখাতে গিয়ে সানার মানুষের শান্তি ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়। তিনি জানান, হুথিরা যদি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে আবারও আমাদের ওপর বিমান হামলা নেমে আসবে।

ইয়েমেনের আবাআদ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান বিশ্লেষক আবুল সালাম মোহাম্মদ বলেন, হুথিদের ভবিষ্যৎ অনেকটাই ইরানের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হলে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার উত্তরাঞ্চলে হুথিদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে নতুন অভিযান শুরু করতে পারে।

এদিকে, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যানস গ্রান্ডবার্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন, সামগ্রিক রাজনৈতিক সমাধান ছাড়া আংশিক স্থিতিশীলতা টেকসই হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X