কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে দুবাইয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজান উপলক্ষে দুবাইয়ের বিভিন্ন জনপ্রিয় পার্ক ও উন্মুক্ত স্থানে ফ্রি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর মধ্যে প্রাথমিক রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি চালু করা হয়েছে। খবর গালফ নিউজের।

সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চেরিটেবল অ্যাক্টিভিটিস জানায়, তাদের রমজান ক্যাম্পেইন ‘স্টেপ অব লাইফ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে প্রাইম মেডিকেল কেয়ার এবং নুর দুবাই ফাউন্ডেশন।

আগামী ২৬ ফেব্রুয়ারি, ৫ ও ১২ মার্চ দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বিকেল ৪টা থেকে মাগরিবের আজান পর্যন্ত এ কার্যক্রম চলবে, প্রয়োজন হলে সময় বাড়ানো হবে।

কর্মসূচির আওতায় কোরআনিক পার্ক, কাইট বিচ এবং নাদ আল সেবা পার্কে মোবাইল মেডিকেল ইউনিট অবস্থান করবে। এসব ইউনিটে চোখের পরীক্ষা, রক্তচাপ মাপা এবং রক্তে শর্করার মাত্রা নির্ণয়সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। দীর্ঘমেয়াদি রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ব্যস্ত জনসমাগমস্থলে মোবাইল ইউনিটের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে রমজানে ইফতারের আগে পরিবারগুলো যখন পার্কে জড়ো হয়, তখন সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

কর্মসূচির সাধারণ সমন্বয়কারী ও দাতব্য কার্যক্রম খাতের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসবাহ দাহি বলেন, পরিবারভিত্তিক সচেতনতা থেকেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং প্রতিরোধমূলক সেবাকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X