কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ছবি : সংগৃহীত
বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ছবি : সংগৃহীত

আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

শুক্রবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা ও আতশবাজি নিক্ষেপ করেন। পরে তারা সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে গেলে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, আইনসভা ভবনের আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র সংঘর্ষ চলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি দাবি করেছে, তাদের অন্তত ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে।

গত ডিসেম্বরে উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে বিশেষ প্রসিকিউশন ইউনিট অভিযোগ গঠনের পর থেকেই রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী রামার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

রামার সরকারের সাবেক কয়েকজন মন্ত্রীও দুর্নীতির তদন্তের মুখে পড়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ আলবেনিয়ার জাতীয় পতাকা ও বিরোধী দলের পতাকা হাতে ‘রামা, বিদায় হও’ এবং ‘রামাকে জেলে পাঠাও’ স্লোগান দেন।

বিরোধীদলীয় নেতা সালি বেরিশা বলেন, আমরা আলবেনিয়াকে এদি রামার হাত থেকে রক্ষা করব, যিনি দেশকে দারিদ্র্য ও দুর্নীতির মধ্যে ঠেলে দিয়েছেন।

তিনি আরও বলেন, তারা সূর্যের পেছনেও লুকালেও আমরা তাদের খুঁজে বের করে আইনের পূর্ণ শক্তি দিয়ে শাস্তি দেব।

স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা সহিংসতার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলেন এবং পুলিশের ওপর হামলাকে অপরাধ বলে উল্লেখ করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১০

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১১

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১২

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৩

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৪

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৫

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৬

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৭

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৮

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৯

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

২০
X