বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরানের নিরাপত্তা প্রধান

ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। ছবি : সংগৃহীত
ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর নাকচ করে দেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে লারিজানি স্পষ্ট করে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’

অন্য এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যকে ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার দাবি, ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করে মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

কালবেলা/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X