শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বাহরাইন বন্দরে মার্কিন তেলবাহী জাহাজে হামলা

বাহরাইনের একটি বন্দরে নোঙর করা মার্কিন পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
বাহরাইনের একটি বন্দরে নোঙর করা মার্কিন পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাতনামা দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ভোর ৩টার দিকে জাহাজটিতে আঘাত হানে অজ্ঞাত বস্তুগুলো। এতে জাহাজে আগুন ধরে যায়। তবে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে জাহাজটি বাহরাইন বন্দরে অবস্থান করছে।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং তারা জাহাজ ত্যাগ করেছেন।

গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু করেছে। পাল্টা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলের ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে এটিই প্রথম পরিচিত মার্কিন পতাকাবাহী জাহাজ, যা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেল।

সোমবার (২ মার্চ) রাতে রয়টার্স জানিয়েছে, জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ‘স্টেনা বাল্ক’ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শিপিং তথ্য সরবরাহকারী সংস্থা এলএসইজির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলা শুরুর সময় সর্বশেষ নিজের অবস্থান জানিয়েছিল স্টেনা ইম্পেরেটিভ। এরপর থেকে জাহাজটির গতিবিধি নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ পায়নি।

ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেনি বা বিস্তারিত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X