কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি মার্কিন এফ-১৫ ধ্বংসের দাবি করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মার্কিন এফ‑১৫ যুদ্ধবিমানটি ইরানি এয়ার ডিফেন্স ইউনিটের আঘাতে ধ্বংস হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সোমবার দাবি করে, তাদের নিজস্ব নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

সামরিক সূত্রটি জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টাকে অত্যন্ত কঠোরভাবে দমন করা হচ্ছে। সোমবারের সফল অভিযানের পর থেকে ইরানের সশস্ত্র বাহিনীর মনোবল আরও বৃদ্ধি পেয়েছে এবং তারা মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানগুলোর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে এবং পাইলটরা প্যারাশুটের সাহায্যে অবতরণ করছেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে কুয়েত ও ইরানের সীমান্তে সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, তাদের দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জামগুলো বিদেশি অত্যাধুনিক যুদ্ধবিমান মোকাবিলায় অভাবনীয় সাফল্য প্রদর্শন করছে। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত কয়েক দিনে মোট ৪টি মার্কিন এফ-১৫ বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই ধারাবাহিক সাফল্যে ইরানের সামরিক সক্ষমতার চিত্র যেমন স্পষ্ট হচ্ছে, তেমনি এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে পুরো সীমান্ত এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে সামরিক বিশ্লেষকরা।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X