কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান

ইরান ধ্বংস করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র
ইরান ধ্বংস করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র | ছবি : এক্স

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের যুদ্ধবিমানগুলোর সঙ্গে বিমানঘাঁটিগুলোর যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

এই অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক উভয় স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা মার্কিনঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X