কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা। পুরোনো ছবি
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা। পুরোনো ছবি

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে জাহাজটির নাবিকরা জাহাজ ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। তবে সংস্থাটি জাহাজটির নাম বা মালিকের পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে অতিক্রমের সময় বিস্ফোরণের পর দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, উদ্ধারকারী দল জাহাজ দুটির নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। তবে কোন কোন জাহাজ এতে জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইউকেএমটিও যে জাহাজটির কথা বলেছে সেটি আইআরজিসির উল্লেখ করা দুটি জাহাজের একটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X