কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে জার্মান জাহাজে হামলা

ফাইল ছবি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এবার হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েডের একটি কার্গো জাহাজ। কোম্পানিটি জানিয়েছে, তাদের সোর্স ব্লেসিং নামক জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সরাসরি আঘাত না হলেও প্রজেক্টাইলের ওই টুকরো জাহাজে আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। খবর রয়টার্সের।

তবে হাপাগ-লয়েড নিশ্চিত করেছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজের সব ক্রু সদস্য বর্তমানে নিরাপদ আছেন।

এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর সংঘাত চরম রূপ নিয়েছে। হাপাগ-লয়েড বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক রুটগুলোতে তাদের শত শত জাহাজ চলাচল করে।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের ফলে বিশ্ব বাণিজ্য এখন হুমকির মুখে। গাজা সংকটের পর থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির পাল্টাপাল্টি হামলার প্রভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X