কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা
থাইল্যান্ড ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটি। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে থাইল্যান্ড। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে নিখোঁজ তিন নাবিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মায়ুরি নারে নামেরেএকটি বাল্ক ক্যারিয়ার জাহাজটি বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় জাহাজটিতে কোনো কার্গো ছিল না। এ সময় জাহাজে মোট ২৩ নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ লাইফবোটে জাহাজ ত্যাগ করার পর ওমান নৌবাহিনী উদ্ধার করে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ তিন নাবিক হামলার সময় জাহাজের ইঞ্জিন কক্ষে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে তারা এখনও জাহাজের ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থাইল্যান্ড সরকার কড়া প্রতিবাদ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক অভিযান তদারককারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক হামলায় জড়িত দেশগুলোর জাহাজের এই প্রণালি দিয়ে চলাচলের কোনো অধিকার নেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X