কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ভিডিওটিতে তার হাতে ছয়টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা কল্পনার তৈরি করেছে।

শনিবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরায় হয়ে পড়েছে। অনেকে এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ বলে মন্তব্য করেন। কেউ কেউ এমনও দাবি করেন যে নেতানিয়াহু আর বেঁচে নেই।

এনডিটিভি জানিয়েছে, এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবি খণ্ডন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবেই পাঁচটি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে, যার ফলে ছয় আঙুলের মতো মনে হচ্ছে।

গ্রোক জানিয়েছে, ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদমাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে জানতে চান, ‘বিবি কোথায়?’ নেতানিয়াহুর মূলত এ ডাকনামে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X