বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হলেও গত দুই দিনে তিনটি দেশ বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করেছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

তুরস্ক, মিশর ও পাকিস্তান এই যোগাযোগে ভূমিকা রাখছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন।

মধ্যস্থতাকারীরা বলছেন,

আলোচনা এখনো চলছে এবং কিছু অগ্রগতি হয়েছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং সমস্যাগুলোর সমাধান করা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। পরে সেই সময়সীমা বাড়ানো হয়।

তবে ইরান এসব দাবি অস্বীকার করেছে। একটি নিরাপত্তা সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের বক্তব্যকে ভুল বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র আসলে সামরিক প্রস্তুতির জন্য সময় নিচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো খারাপ চুক্তি হলে ইসরায়েল তা মেনে নেবে না।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১০

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১১

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১২

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৩

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৪

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৬

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৭

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৯

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

২০
X