কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীকে অচল করে দেওয়া হবে’

আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত
আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালালে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে ও আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এ হুমকি দেন। খবর ইরনা নিউজের।

ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য রেজায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে ও এই জটিল পরিস্থিতি থেকে দেশটিকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় আর অবশিষ্ট নেই।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান হামলার অংশ হিসেবে জায়নবাদী ও মার্কিন শত্রুরা ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সংস্থাটি আরও জানায়, মধ্য ইরানের এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X