কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইসরায়েলি সেনা নিহত

নিহত ইসরায়েলি সৈন্য ওরি গ্রিনবার্গ। ছবি : সংগৃহীত
নিহত ইসরায়েলি সৈন্য ওরি গ্রিনবার্গ। ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি চলাকালে গোলানি ব্রিগেডের সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১) নিহত হন। গুলিতে আরও একজন সৈনিক আহত হয়েছিলেন, কিন্তু ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে ওই এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। খবর জেরুজালেম পোস্টের।

আইডিএফ জানিয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে ওই সেনা নিহত হন। এর আগে ৮ মার্চ একই অঞ্চলে আরও দুই সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছিল তারা।

বর্তমানে দক্ষিণ লেবানন কার্যত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। লেবাননের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সীমান্তঘেঁষা অধিকাংশ গ্রামে প্রবেশ করেছে এবং কিছু এলাকায় তারা লেবাননের ভেতরে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।

এদিকে, ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতে তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কেবল সেনাসদরই নয়, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার (আমান) একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, কিরিয়া এলাকাটি ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার প্রধান কেন্দ্র এবং এখানে সরকারের অনেক নীতিনির্ধারণী দপ্তর অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহর এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের নিরাপত্তা বেষ্টনী নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে, সেনাসদর বা গোয়েন্দা দপ্তরে এই ধরনের হামলা যুদ্ধের গতিপ্রকৃতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X