কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

ইসরায়েলের একটি সেনা চৌকি। ছবি: সংগৃহীত
ইসরায়েলের একটি সেনা চৌকি। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক মারিভ।

পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করতেই এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে। তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানায়, দক্ষিণ লেবাননের দুটি সংঘাতময় এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ একটি কাঠামো ও দিকনির্দেশনায় সম্মত হয়েছে।

মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে মতপার্থক্যের কারণে এই নতুন উদ্যোগ তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X