কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

‘নরকের দ্বার খুলে যাবে’, ইরানি কমান্ডারের কড়া হুঁশিয়ারি

ইরানের  খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আব্দোল্লাহি। ছবি: সংগৃহীত
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আব্দোল্লাহি। ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ সামরিক কমান্ড যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, ইরানের অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে ‘নরকের দ্বার খুলে যাবে’।

শনিবার (০৪ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আব্দোল্লাহি এ হুঁশিয়ারি দেন। এই ইউনিটটি ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের মধ্যে সমন্বয় করে থাকে। তিনি বলে, ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। তিনি এটিকে ‘আগ্রাসী ও যুদ্ধোন্মাদ’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

আব্দোল্লাহি বলেন, আমরা যুদ্ধ শুরুর পর থেকে যা বলেছি, তা বাস্তবায়ন করেছি। এর সহজ অর্থ হলো যদি আক্রমণ করা হয়, তবে নরকের দরজা খুলে যাবে। তিনি আরও সতর্ক করে বলেন, যেকোনো হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও কৌশলগত অবকাঠামোর ওপর ‘ধ্বংসাত্মক ও ধারাবাহিক আঘাত’ হানা হবে।

ইরান বর্তমানে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে পাল্টা সামরিক অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানিয়েছে পেন্টাগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

শুক্রবার (০৩ এপ্রিল) পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে বিভিন্ন সামরিক শাখার সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪৭ জন মার্কিন আমির সেনা, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন কর্পসের সদস্য এবং ৩৬ জন বিমানবাহিনীর বিমানসেনা রয়েছেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, এ পরিসংখ্যনের মধ্যে একই দিনে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতদের এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X