কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেনা ও যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
মার্কিন সেনা ও যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদ বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেপাল ফোর্স। অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে হামলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

রোববার (০৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে রয়েছে কি না তা নিয়ে কোনো মন্তব্য করেনি সূত্রটি। একই সঙ্গে তারা দাবি করেছে, প্রথম পাইলটকে উদ্ধার করার বিষয়ে যুক্তরাষ্ট্র পুরো সত্য প্রকাশ করছে না।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন ও ঝুকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে।

সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X