কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ থামলেও ট্রমায় ইরানের শিশু-কিশোররা

বিধ্বস্ত শহরে সন্তানসহ এক নারী। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত শহরে সন্তানসহ এক নারী। ছবি : সংগৃহীত

ইরানে যুদ্ধবিরতি কার্যকর হলেও যুদ্ধের ভয়াবহতা অনেকের মন থেকে মুছে যায়নি। ১৫ বছর বয়সী এক কিশোর (ছদ্মনাম আলি) জানায়, এখন সামান্য শব্দেও সে চমকে ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে। শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।

আলি বলেছে, যুদ্ধের আগে আমার কোনো চাপই ছিল না। কিন্তু এখন ছোট একটা শব্দ হলেও আমার মস্তিষ্ক খুব খারাপভাবে প্রতিক্রিয়া করে।

তার মতে, দরজা বন্ধ হওয়ার শব্দ, বাসন পড়ে যাওয়া কিংবা হঠাৎ কোনো আওয়াজ তাকে ভীত করে তোলে। বিস্ফোরণের শব্দ, শকওয়েভ এবং যুদ্ধবিমানের শব্দ তার ওপর গভীর প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতিক্রিয়াকে ‘চমকে ওঠার প্রতিক্রিয়া’ বলা হয়, যা অনেক ক্ষেত্রে মানসিক আঘাতের লক্ষণ হতে পারে।

তথ্য অনুযায়ী, ইরানের মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি, অর্থাৎ প্রায় ২০.৪ মিলিয়ন শিশু ১৪ বছরের নিচে। তাদের মধ্যে অনেকেই আলির মতো মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে।

মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে ‘অতি-উত্তেজনা’ হিসেবে চিহ্নিত করেন। যা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থেমে গেলেও মানসিক ক্ষত সহজে সারে না। তাই ক্ষতিগ্রস্ত শিশু-কিশোরদের জন্য জরুরিভিত্তিতে প্রয়োজন মনোসামাজিক সহায়তা ও দীর্ঘমেয়াদি মানসিক যত্ন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X