কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: সংগৃহীত
ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: সংগৃহীত

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, সেনারা ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।’

রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমির হাতামি বলেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রজুড়ে নিরাপত্তা রক্ষায় লড়াই অব্যাহত থাকবে। সেনাবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইরানের বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদের’ চেতনায় অনুপ্রাণিত। তারা তাদের দায়িত্ব পালনে অটল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে। তাদের আঙুল ট্রিগারের ওপর থাকবে। তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত রয়েছে।

এদিকে আগের চেয়ে কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় আরও দ্রুত পুনর্গঠন করছে। রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি বলেন, ইরানের বিপরীতে শত্রুপক্ষ যুদ্ধবিরতির সময় তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

মৌসাভি বলেন, যুদ্ধবিরতির সময় আমরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম আধুনিকায়ন ও পুনরায় প্রস্তুত করার গতি আগের তুলনায় আরও বাড়িয়েছি। আমরা জানি শত্রুপক্ষ নিজেদের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম নয়। তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।

তিনি দাবি করেন, তারা যুদ্ধের এই ধাপে হেরে গেছে। তারা প্রণালি (হরমুজ প্রণালি), লেবানন এবং পুরো অঞ্চলে প্রভাব হারিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X