কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আরব সাগরে মার্কিন রণতরী। ছবি: সংগৃহীত
আরব সাগরে মার্কিন রণতরী। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী প্রণালিতে সমুদ্র-রোবট পাঠানো শুরু করেছে।

মার্কিন কর্মকর্তার বরাতে রোববার (১৯ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মাইন শনাক্ত করতে সমুদ্র-ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্তকতার বারতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে ‘মানবচালিত ও মানববিহীন উভয় সক্ষমতার সমন্বয়’ ব্যবহার করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, প্রণালীতে প্রাথমিকভাবে দ্রুত মাইন শনাক্ত করা সম্ভব। কোনো বিস্ফোরক বস্তু শনাক্ত হলে পরে ‘সমুদ্র-রোবট’ পাঠিয়ে সেগুলো ধ্বংস করা যেতে পারে।

মার্কিন নৌবাহিনীর এক সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান পত্রিকাকে বলেন, মানববিহীন ড্রোন ব্যবহার করে কয়েক সপ্তাহের বদলে কয়েক দিনের মধ্যেই এলাকাটিতে ছোট একটি নৌপথ জরিপ করা সম্ভব।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X