কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত চার্চ পরিদর্শন করছেন একজন খ্রিস্টান নান। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত চার্চ পরিদর্শন করছেন একজন খ্রিস্টান নান। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহরে বিদ্যুৎ ও পানি ও বিভিন্ন অবকাঠামো ধ্বংসের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অঞ্চলে। খবর প্রেস টিভির।

রোববার (২৬ এপ্রিল) দক্ষিণ লেবাননের দেবেল শহরের বিভিন্ন সৌরবিদ্যুৎ প্যানেল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এর ফলে শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এই হামলায় স্থানীয় বাসিন্দারা মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শুধু বিদ্যুৎ-পানি নয়, শহরের ঘরবাড়ি, সড়ক ও জলপাই বাগানেও ব্যাপক ধ্বংসজজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দেবেল শহরটি এর আগেও একাধিকবার ইসরায়েলি অভিযানের শিকার হয়েছে। সম্প্রতি এক ইসরায়েলি সেনার যিশুর একটি মূর্তি ভাঙার ভিডিও প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে বেসামরিক স্থাপনা পরিকল্পিতভাবে ধ্বংসের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কাজে খননযন্ত্রসহ বিভিন্ন প্রকৌশল সরঞ্জাম আনা হয়েছে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি এলাকায় কত ভবন ধ্বংস করা হচ্ছে, তার হিসাবও রাখছে বলে জানা গেছে।

গত মাসে ইসরায়েলের সামরিকবিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোর সব বাড়ি গাজায় ব্যবহৃত মডেল অনুসারে ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, অভিযানের পর লিতানি নদী পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েল।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার ৩০০ জন নিহত, ৭ হাজার ৫০০ জনের বেশি আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X