কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে হারাতে নতুন জোট   

ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ।  ছবি: সংগৃহীত
ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পরবর্তী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ।

রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের রাজনৈতিক দল এক করে নতুন একটি দল গঠন করবেন বেনেট ও লাপিদ। এর নাম রাখা হয়েছে ‘টুগেদার’। এ জোটের লক্ষ্য হলো বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে নেতানিয়াহু সরকারকে পরাজিত করা।

বেনেট জানান, নতুন দলের নেতৃত্ব তিনি দেবেন। তিনি বলেন, “আমার বন্ধু ইয়াইর লাপিদের সঙ্গে আজ আমরা ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

লাপিদ বলেন, “বেনেট ডানপন্থি রাজনীতিবিদ হলেও তিনি সৎ এবং আমাদের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে।” তিনি আরও বলেন, এ উদ্যোগের লক্ষ্য বিরোধী শক্তিকে একত্রিত করা, অভ্যন্তরীণ বিভাজন দূর করা এবং আসন্ন নির্বাচনে জয়লাভ করা।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠাতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে তারা এ জোট গঠন করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বেনেট ও লাপিদ একসঙ্গে জোট গঠন করে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। তবে তাদের সেই সরকার মাত্র ১৮ মাস টিকে ছিল।

পরে ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় ফেরেন। এরপরই ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকার গঠন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X