কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন অবরোধ তেল সরবরাহে বিঘ্ন ঘটায়নি : ইরান

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ ও বিতরণ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ দাবি করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহসেন পাকনেজাদ জানান, ইরান দক্ষতার সঙ্গে জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। যুদ্ধকালীন সময়ে অনেক দেশই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এটি সফল হবে না।

এদিকে ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বাস্তব পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বুধবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এর ফলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনাও কমে গেছে। এটিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল।

ট্রাম্প বলেন, বোমা হামলার চেয়েও এই অবরোধ বেশি কার্যকর। তারা দমবন্ধ অবস্থায় আছে। পরিস্থিতি তাদের জন্য আরও খারাপ হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না।

অন্যদিকে ইরান জানিয়েছে, আলোচনায় ফেরার আগে অবরোধ প্রত্যাহার তাদের প্রধান শর্ত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চলতি সপ্তাহে একটি সীমিত প্রস্তাব দিয়েছে। এতে তারা হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের কথা বলেছে।

ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতি নিয়েই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর তাড়া নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X