কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:০১ এএম
আপডেট : ০৪ মে ২০২৬, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ
ইরানের ১৪ প্রস্তাব

৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। এতে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলে জানিয়েছে ইরান।

মূলত যুক্তরাষ্ট্রের দেয়া ৯ দফার একটি পরিকল্পনার জবাবে তেহরান এই পাল্টা প্রস্তাব দিলো।

রোববার (৩ মে) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ বলেছে, যুক্তরাষ্ট্রের ৯ দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই ১৪ দফার প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরানের এই ১৪ দফার মধ্যে রয়েছে— ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সব ধরনের বৈরিতার অবসানের দাবি জানানো হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। চলমান ৩ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে টেলিফোনে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফার আলোচনায় মধ্যস্থতা করেছিল ওমান। সূত্র: আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X