শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় শীর্ষ নেতার ছেলে আহত, পাঁচজন নিহত

খালিল আল-হাইয়া। ছবি : সংগৃহীত
খালিল আল-হাইয়া। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা খালিল আল-হাইয়ার ছেলে আজ্জাম আল-হাইয়া আহত হয়েছেন এবং কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটিতে এক হামলায় আজ্জাম আল-হাইয়া আহত হন এবং একই ঘটনায় আরও একজন মারা যান। এর আগের দিনে পৃথক হামলায় নিহত হন চারজন ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে একজন গাজার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

স্বাস্থ্যকর্মীরা জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় নিহত হন মাদকবিরোধী ইউনিটের প্রধান নাসিম আল-কাজানি। একই ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

নিহত আজ্জাম আল-হাইয়ার বাবা খালিল আল-হাইয়া বলেন, ‘এই অপরাধমূলক হামলা আমাদের জনগণের ওপর আগ্রাসনের একটি অংশ। তারা জবরদস্তি, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য আছে। শিশু হত্যার বা নেতাদের শহীদ করার মাধ্যমে আমাদের ভয় দেখানো যাবে না।’

খালিল আল-হাইয়ার সহকারী তাহের আল-নোনো এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ্জাম আল-হাইয়াকে লক্ষ্য করে হামলা চালানো নৈতিক ও মানবিক দিক থেকে চরম অবনতি লক্ষণ।’ তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মধ্যেও আমাদের নেতারা তাদের জনগণের অধিকার রক্ষায় দৃঢ় থাকবেন।’

গত অক্টোবর মাসে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস এক শান্তি প্রস্তাবে সম্মত হয়েছিল। তবে এরপর ইসরায়েল বারবার শান্তিচুক্তি ভেঙেছে এবং অন্তত ৮৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

উল্লেখ্য, এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৭২ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১০

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১১

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১২

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৩

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৪

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৫

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৬

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৭

নতুন ভিসানীতির অনুমোদন

১৮

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৯

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

২০
X