কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

লেবাননের একটি এলাকায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের একটি এলাকায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।

রোববার (১০ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহ-এ ইসরায়েলের এক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির’ বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে, ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ‘প্রাথমিকভাবে এক কন্যাশিশুসহ সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।’

আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় ‘সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত এখনও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন। মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার স্থান থেকে সরে যাওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়, এতে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি ‘তৃতীয়বার সরাসরি মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়।’

অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X